এক কথায় প্রকাশ

 কষ্টকর/সহজ না/ যায় না

যা কষ্টে লাভ করা যায়= দুর্লভ 

যা কষ্টে জয় করা যায়=দুর্জয় 

যা দমন করা যায়না =অদম্য

যা সহজে দমন করা যায় না =দুর্দম

যা দমন করা কষ্টকর= দুর্দমনীয় 

যা কষ্টে নিবারণ করা যায় =দুর্নিবার 

কোনো ভাবেই যা নিবারণ করা যায় না =অনিবার্য 

যা সজ্য করা যায়না =দুর্বিষহ 

যা সহজে মরে না =দুর্মর 

যা সহজে পাওয়া যায় না =দুষ্প্রাপ্য 

যাহাতে সহজে গমন করা যায়না =দুর্গম 

যা সহজে লঙ্ঘন করা যায় না =দুর্লঙ্ঘ্য 

যা সহজে উত্তীর্ণ হওয়া যায়না =দুস্তর 

যা কষ্টে অর্জন করা যায় =কষ্টার্জিত 

যা সহজে অতিক্রম করা যায় না= দুরতিক্রম্য 

যা অতিক্রম করা যায় না =অনতিক্রম্য 

যা লঙ্ঘন করা যায়না =অলঙ্ঘনীয় 

যা জয় করা যায় না =অজয়

যা প্রতিরোধ করা যায় না =অপ্রতিরোধ্য 

যা মূল্য দিয়ে বিচার করা যায় না = অমূল্য

কষ্টে করা যায় যাহা= কষ্টকর

যা সহজে জানা যায় না= দুর্জ্ঞেয় 

পন্ডিত /রচনা

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি= ইতিহাসবেত্তা 

ইতিহাস রচনা করেন যিনি=ঐতিহাসিক 

ব্যাকরণে পন্ডিত যিনি=বৈয়াকরণ 

যিনি ব্যাকরণ রচনা করেন=ব্যাকরণবিদ 

ন্যায় শাস্ত্র জানেন যিনি =নৈয়ায়িক 

স্মৃতিশাস্ত্রে পন্ডিত যিনি=শাস্ত্রজ্ঞ

যিনি স্মৃতি শাস্ত্র জানেন=স্মার্ত

স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি=শাস্ত্রকার 

একই

একই গুরুর শিষ্য= সতীর্থ 

একই মাতার উদরে জাত যায় =সহোদর 

একই সময়ে =যুগপৎ 

একই সময়ে বর্তমান =সমসাময়িক 

একই বিষয়ে চিত্ত নিবিষ্ট যাহার =নিবিষ্টচিত্ত


Comments

  1. এক সারিতে
    বসে খাওয়া

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মূল্য সংযোজন করের প্রকারভেদ। মূল্য সংযোজন করের সুবিধা

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

কম্পিউটার বাস কি। কম্পিউটার বাস এর শ্রেণীবিভাগ। কম্পিউটার বাস এর বৈশিষ্ট্য