এক কথায় প্রকাশ

অ


 ১. অগ্রে যে গমন করে - অগ্রগামী

২. অণুকে দেখা যায় যার দ্বারা - অণুবীক্ষণ

৩. অতর্কিত অবস্থায় আক্রমণকারী - আততায়ী

৪. অতি কষ্টে যা নিবারণ করা যায় - দুর্নিবার

৫. অতিথির আপ্যায়ন - আতিথ্য

৬. অতীত কাহিনী - ইতিহাস

৭. অধিক উক্তি - অত্যুক্তি

৮. অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা

৯. অনুকরণে ইচ্ছুক - অনুচিকীর্ষু

১০. অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা

১১. অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিৎসা

১২. অবশ্যই যা হবে - অবশ্যম্ভাবী

১৩. অরিকে দমন করে যে - অরিন্দম

১৪. অসূয়া নেই এমন নারী - অনুসূয়া

১৫. অক্ষির অগোচর - পরোক্ষ

১৬. অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ

১৭. অক্ষীর সমীপে - সমক্ষ

১৮. অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে - অবিমৃষ্যকারী

১৯. অগ্রে জন্ম যার - অগ্রজ

২০. অন্য উপায় নেই যার - অনন্যোপায়

২১. অন্য কাল - কালান্তর

২২. অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী - অনন্যা

২৩. অন্য দিকে মন নেই যার - অনন্যমনা

২৪. অন্য দেশ - দেশান্তর

২৫. অন্য ভাষায় রূপান্তরিত - অনূদিত

২৬. অর্ধেক রাজী - নিমরাজী

২৭. অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা

২৮. অল্প কথা বলে যে - মিতভাষী

২৯. অল্পক্ষণের জন্য - ক্ষণিক

৩০. অশ্বের ডাক - হ্রেষা

৩১. অকালে যে পেকে গেছে - অকালপক্ব

৩২. অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্‌গমন

৩৩. অশ্রুর দ্বারা সিক্ত - অশ্রুসিক্ত

৩৪. অস্ত্রের দ্বারা উপচার - অস্ত্রোপচার

৩৫. অহঙ্কার করে যে - অহঙ্কারী

 

Comments

Popular posts from this blog

মূল্য সংযোজন করের প্রকারভেদ। মূল্য সংযোজন করের সুবিধা

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

কম্পিউটার বাস কি। কম্পিউটার বাস এর শ্রেণীবিভাগ। কম্পিউটার বাস এর বৈশিষ্ট্য